News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গুয়াহাটিতে অবস্থান বিক্ষোভ চাকমা সোসাইটির
Image

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গুয়াহাটিতে অবস্থান বিক্ষোভ চাকমা সোসাইটির

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্বিচারে অত্যাচারের বিরুদ্ধে গুয়াহাটিতে অবস্থান বিক্ষোভ সংগঠিত করেছে অসমের চাকমা সোসাইটি।

আজ রবিবার গুয়াহাটির ভিআইপি রোড, সিক্স মাইল এলাকায় অবস্থান বিক্ষোভে ‘হত্যাকাণ্ড বন্ধ করো’, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করো’, ‘আদিবাসীদের জীবন রক্ষা করো’, ‘আমাদের আওয়াজ আমাদের অধিকার’ প্রভৃতি স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তাল করে তুলেছেন অল আসাম চাকমা সোসাইটি এবং গুয়াহাটি চাকমা স্টুডেন্টস ইউনিয়ন-এর কর্মকর্তা ও সমাজের মানুষজন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী বৌদ্ধ, হিন্দু এবং খ্রিষ্টান ধৰ্মাবলম্বীদের ওপর ক্রমাগত নৃশংস নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা।

বিক্ষোভ অবস্থানের উদ্যোক্তা নেতৃবর্গ সমাবেশে ভাষণও দিয়েছেন। তাঁরা পার্বত্য চট্টগ্রামের দীঘিনালা, খাগড়াছড়ি প্রভৃতি অঞ্চলে সাম্প্রতিক হামলায় একাধিক প্রাণহানি, মারধর, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর ক্ষোভ উজার করেছেন।

অল আসাম চাকমা সোসাইটির নেতা ফুতোশ চাকমা বলেন, বাংলাদেশে যা ঘটছে তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আদিবাসীদের বিরুদ্ধে, তাঁদের নির্মূল করতে একটি পদ্ধতিগত অভিযান পরিচালিত হচ্ছে। এর পেছনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সামরিক বাহিনীর প্রচ্ছন্ন মদত রয়েছে।

ফুতোশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখনও সংকটজনক। ১৯৪৭ সালে আদিবাসী জনসংখ্যা ছিল ৯৮.৫ শতাংশ। আজ তা কমে হয়েছে মাত্র ৫৫.৪৮ শতাংশ। তিনি বলেন, নীরব পর্যবেক্ষণের সময় শেষ। বিশ্ব মিডিয়াকে এই মানবিক সংকটকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ফুতোশ চাকমা।

বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের পরিপ্রেক্ষিতে চাকমা সোসাইটির বক্তারা ভারত সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করে সহিংসতা বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষার ব্যবস্থা করতে আহ্বান জানান।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top