News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পুজোর ভিড় সামলাতে আরও তিন জোড়া সাপ্তাহিক পূজা স্পেশাল চালাবে এনএফ রেলওয়ে
Image

পুজোর ভিড় সামলাতে আরও তিন জোড়া সাপ্তাহিক পূজা স্পেশাল চালাবে এনএফ রেলওয়ে

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তিন জোড়া সাপ্তাহিক পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা স্পেশাল ট্রেনগুলি রাঙাপাড়া-নর্থ শালিমার-রাঙাপাড়া নর্থ, ফরবেশগঞ্জ-আগ্রা ক্যান্টনমেন্ট-ফরবেশগঞ্জ এবং নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করবে।

আজ রবিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। বিস্তারিত তথ্য দিয়ে প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৭ শালিমার-রাঙাপাড়া নর্থ তিনটি ট্রিপের জন্য ৪ অক্টোবর থেকে ১৮ আক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার শালিমার থেকে ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩.৪০ ঘণ্টায় রাঙাপাড়া নর্থ পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৮ রাঙাপাড়া নর্থ-শালিমার তিনটি ট্রিপের জন্য ৫ অক্টোবর থেকে ১৯ আক্টোবর প্রত্যেক শনিবার রাঙাপাড়া নর্থ থেকে ১৬.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১২.৩০ ঘণ্টায় শালিমার পৌঁছবে।

এভাবে স্পেশাল ট্রেন নম্বর ০৪১৯৫ আগ্রা ক্যান্টনমেন্ট-ফরবেশগঞ্জ আটটি ট্রিপের জন্য ৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ০৫.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫.১৫ ঘণ্টায় ফরবেশগঞ্জ পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৪১৯৬ ফরবেশগঞ্জ-আগ্রা ক্যান্টনমেন্ট আটটি ট্রিপের জন্য ৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ফরবেশগঞ্জ থেকে ১৮.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সোমবার ০৭.১০ ঘণ্টায় আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছবে।

এছাড়া স্পেশাল ট্রেন নম্বর ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি চারটি ট্রিপের জন্য ৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩.৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া চারটি ট্রিপের জন্য ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০০.১০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।

ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নিতে যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top