News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্লাস চলাকালীন ছাত্রদের মাথায় চলন্ত পাখা ভেঙে পড়ায় আহত তিন
Image

ক্লাস চলাকালীন ছাত্রদের মাথায় চলন্ত পাখা ভেঙে পড়ায় আহত তিন

হুগলি, ২১ সেপ্টেম্বর (হি.স.): ক্লাস চলাকালীন ছাত্রদের মাথায় ভেঙে পড়ল চলন্ত সিলিং ফ্যান! মাথায় পাখা ভেঙে পড়ায় আহত তিন খুদে স্কুলপড়ুয়া। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় সেলাই করা হয়।

শনিবার সকালে ঘটনাটি ঘটে পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। স্কুলের অন্যান্য পড়ুয়ারা জানায়, সেই সময়ে ক্লাস চলছিল। আচমকাই মাথার উপরে সিলিং ফ্যান খুলে পড়ে যায়।

সেই সময়ে ওই বেঞ্চে তিন জন পড়ুয়া বসেছিল। একজনের মাথায় ফেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে। বাকি দু’জনের মাথাতেও আঘাত লেগেছে। এমন ঘটনা ঘটায় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top