News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিছু ছাড়ছেই না বৃষ্টি, দেশের বিভিন্ন রাজ্যে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

পিছু ছাড়ছেই না বৃষ্টি, দেশের বিভিন্ন রাজ্যে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ২২ তারিখ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর ২৩ তারিখ উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় ও ওডিশাতেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এরপর ২৪ সেপ্টেম্বর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি ছাড়াও উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওডিশা, মধ্য মহারাষ্ট্ৰ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং গোয়ায় বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ২৫ তারিখও দেশের এই অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, ওই দিন গুজরাটেও বৃষ্টি হতে পারে। এরপর ২৬ তারিখও দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top