News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠক
Image

শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠক

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের উপস্থিতিতে মহকুমা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় মহকুমার সব ক্লাবের সভাপতি ও সম্পাদকদের ডাকানো হয়। 

বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে যেন এবারে পূজার চাঁদা ধার্য্য করা হয়। কোন মানুষের উপর পূজার চাঁদার  জন্য যেন কোন রকম চাপ সৃষ্টি করা না হয়। সমস্ত পূজা প্যান্ডেলে বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য এবং প্যান্ডেলের উচ্চতা নির্ধারন করার ক্ষেত্রে সরকারের নির্দেশ মেনে করতে হবে। 

তাছাড়া, যে সমস্ত ক্লাবের পূজো রাস্তায় হচ্ছে তাদেরকে সরকারের নিদ্দিষ্ট গাইডলাইন মেনে পুজো করার জন্য আহ্বান রাখেন মহকুমা শাসক।

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস, অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায়, এসডিপিও দুলাল চন্দ্র দত্ত সহ বিভিন্ন দপ্তর আধিকারিকরা। বৈঠকে সমস্ত ক্লাবের প্রতিনিধিগণ নিজেদের সহমত পোষণ করেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top