News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি! দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু একজনের
Image

ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি! দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু একজনের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি। তারই জেরে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। দুর্ঘটনাগ্রস্ত লরির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি থেকে  কলকাতার দিকে যাওয়া একটি পণ্য বোঝাই লরি আচমকা ডিভাইডার টপকে অন্যদিকের লেনে ঢুকে পড়ে। উল্টোপথে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল অন্য একটি লরি। দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পিছনে থাকা আরও তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলেই লরির চালকের মৃত্যু হয়। জখম হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুর্ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top