News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২৩.৫০ কোটি টাকার বেশি মূল্যের নিষিদ্ধ ও চোরাই সামগ্রী উদ্ধার আরপিএফ–এর, আটক ২৮৩ জন
Image

২৩.৫০ কোটি টাকার বেশি মূল্যের নিষিদ্ধ ও চোরাই সামগ্রী উদ্ধার আরপিএফ–এর, আটক ২৮৩ জন

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : ট্রেনে নিষিদ্ধ ও চোরাই সামগ্রী বহন করার বিরুদ্ধে অভিযান অব্যাহত। এই অভিযানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) চলতি বছরের ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৬.৪৮ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। আরপিএফ নিষিদ্ধ ও চোরাই সামগ্রী বহন করার সঙ্গে জড়িত অভিযোগে নয় জন সহ মোট ২৮৩ জনকে আটক করেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, ২ সেপ্টেম্বর লামডিঙের আরপিএফ ও জিআরপি যৌথ অভিযান চালিয়ে লামডিং রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশাল থেকে প্রায় ৩.৯৪ লক্ষ টাকা মূল্যের ১৯.৭ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় ১.৮১ লক্ষ টাকা মূল্যের ১৮.১০ কেজি গাঁজা সহ চারজনকে আটক করে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃতদের লামডিং রেলস্টশনে জিআরপি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এছাড়া ২০২৪-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৩.৫০ কোটি টাকার বেশি মূল্যের নিষিদ্ধ ও চোরাই সামগ্রী উদ্ধার করেছে আরপিএফ। এই সময়কালে নিষিদ্ধ ও চোরাই সামগ্রী বহন করার দায়ে ২৮৩ জনকে আরপিএফ আটক করেছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top