News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শারদীয় ঝড়ঝঞ্ঝায় তছনছ পাথারকান্দি, ব্যাপক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পুজো মণ্ডপ, নেই বিদ্যুৎ
Image

শারদীয় ঝড়ঝঞ্ঝায় তছনছ পাথারকান্দি, ব্যাপক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পুজো মণ্ডপ, নেই বিদ্যুৎ

পাথারকান্দি (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : কাঠফাটা গরমের হাত থেকে স্বস্তি মিললেও শরতের ঝড়ঝঞ্ঝায় তছনছ হয়ে গেছে পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নির্মীয়মাণ দুর্গা মণ্ডপ।

কাঠফাটা গরমে গত কয়েকদিনে মানুষ নাজেহাল অবস্থায় ছিলেন। বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করছিলেন নাগরিককুল। এরই মধ্যে আজ শনিবার সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। অবশেষে বেলা দেড়টা নাগাদ হঠাৎ করে নেমে আসে প্রচণ্ড বৃষ্টি সহ ঝড়-তুফান। এতে মুহূর্তের মধ্যে পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে যায়।

গ্রাম-শহরের বিভিন্ন সড়কের পাশে বড় বড় গাছ ভেঙে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। ব্যস্ততম শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্তের বড় বড় হোর্ডিং, গেইট সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকের ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে।

এদিকে শহর থেকে গ্রামের বেশ কয়েকটি পুজো কমিটির নির্মীয়মাণ মণ্ডপ ঝড়ের তাণ্ডবে বিস্তর ক্ষতি হয়েছে। এতে সংশ্লিষ্ট পুজো কমিটির মাথায় হাত পড়েছে। পুজোর আর বেশি দিন বাকি নেই। এমতাবস্থায় সময় মতো নতুন করে মণ্ডপ তৈরি করা যাবে কিনা, তাতে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত কমিটির কর্মকর্তারা।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top