News Flash

Image

পাথারকা‌ন্দি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে জয়ী নিলামবাজার

পাথারকা‌ন্দি (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : মারুফের জোড়া গোলে আজ সহজ জয় পেল নিলামবাজার ফুটবল একাদশ। পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়্যাল ৩২ দলীয় নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে পর পর দুটি গোল করে প্রতিপক্ষ সলগই একাদশকে ২-০ গোলে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে নিলামবাজার একাদশ।

আজ শ‌নিবার পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল কর‌তে সক্ষম হয়‌নি। তবে দ্বিতীয়ার্ধের ৭ এবং ১২ মিনিটে নিলামবাজার একাদশের হয়ে দুটি গোল করে উদীয়মান ফুটবলার মারুফ।

আজকের ম্যাচে রেফারি ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেছেন যথাক্রমে আব্দুল আহাদ পাখি, মঞ্জুর আহমেদ ও জসিম উদ্দিন। আগামীকাল রবিবার টুর্নামেন্টের নবম ম্যাচে পাথারকান্দি ইলিভেন ব্রাদার্স খেলবে ঝেরঝেরি এফসির বিরুদ্ধে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top