News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন বায়ুসেনা প্রধান পেল ভারত, এয়ার মার্শাল অমর প্রীত সিংকে নিয়োগ করল কেন্দ্র
Image

নতুন বায়ুসেনা প্রধান পেল ভারত, এয়ার মার্শাল অমর প্রীত সিংকে নিয়োগ করল কেন্দ্র

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : এয়ার মার্শাল অমর প্রীত সিংকে ভারতীয় বায়ু সেনার নতুন প্রধান হিসাবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন অমর প্রীত।আগামী ৩০ সেপ্টেম্বর অমর প্রীত সিং এয়ার চিফ মার্শালের পদ গ্রহণ করবেন। ওই তারিখের বিকেল থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। তিনি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন, যিনি একই তারিখে অবসর নেবেন।১৯৮৪ সালে ভারতীয় বিমান বাহিনীতে যাত্রা শুরু হয় অমর প্রীতের। ওই বছরের ২১ ডিসেম্বর আইএএফ-এর ফাইটার স্ট্রিমে কমিশন দেওয়া হয়েছিল তাঁকে। মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) দায়িত্ব নেওয়ার আগে, তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় বিমান বাহিনীর ৪৭তম ভাইস চিফ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি।ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র অমর প্রীত। তিনি মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার এবং কমান্ডিং অফিসারের পাশাপাশি একটি বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং-সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তাঁর এই দীর্ঘ কর্মজীবনে, তিনি ২০১৯ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২২ সালে পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top