News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধিং দলবদ্ধ ধর্ষণ মামলা : গ্রেফতার ইসরাফিল ও ফুজাইল, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের
Image

ধিং দলবদ্ধ ধর্ষণ মামলা : গ্রেফতার ইসরাফিল ও ফুজাইল, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের

নগাঁও (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ধিঙে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই ফেরার আসামী যথাক্রমে ইসরাফিল হুসেন এবং ফুজাইল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। ধিং থানায় উভয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ফুজাইল এবং ইসরাফিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। পুলিশ প্ৰশাসন নির্যাতিতার ন্যায়বিচার দিতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২২ আগস্ট বিকালের দিকে ধিঙের বাসিন্দা দশম শ্ৰেণির এক ছাত্ৰী প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে তিন বাইক-আরোহী তাকে অপহরণ করে নির্জন জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এর পর সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে খুঁজে উদ্ধার করে প্রথমে ধিং এফআরইউতে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর বলে ডাক্তাররা রেফার করেন নগাঁওয়ে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে।

ঘটনার পর গোটা নগাঁও জেলা সহ রাজ্যজুড়ে নাবালিকা-ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়ার। ইত্যবসরে ঘটনার পরের দিন দুপুরের দিকে পুলিশ তৎপরতার সঙ্গে দলবদ্ধধর্ষণ মামলার তিন আসামীর মধ্যে তফাজ্জুল ইসলামকে গ্রেফতার করে।

এর পর ধৃত তফাজ্জুলকে গ্রেফতারের পর তদন্তের স্বার্থে ২৪ আগস্ট ভোররাতে দলবদ্ধ ধর্ষণকাণ্ডের সংগঠিত স্থানে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেদিন ভোররাত প্রায় চারটা। তখন সে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাস্তার পার্শ্ববর্তী কানায় কানায় ভরতি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। বহুক্ষণ তাকে খুঁজে না পেয়ে ডেকে পাঠানো হয় এসডিআরএফ-কে। প্রায় দু-ঘণ্টা তালাশি অভিযান চালিয়ে তফাজ্জুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top