News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা চক্র রেলের চার দশক পূর্তিতে বিশেষ ট্রেন যাত্রাতে পড়ুয়াদের উৎসাহ
Image

কলকাতা চক্র রেলের চার দশক পূর্তিতে বিশেষ ট্রেন যাত্রাতে পড়ুয়াদের উৎসাহ

কলকাতা ২১ সেপ্টেম্বর (হি. স.) তিলোত্তমা কলকাতা নগরীর প্রাণকেন্দ্রে গত চল্লিশ বছর ধরে ছুটে চলেছে সার্কুলার রেল। দমদম স্টেশন থেকে মূলতঃ শহরের বুকে তার অবাধ যাতায়াত। শহরতলির মধ্যেই লাইফলাইন। নেই কোনও যানজট। তবে, গঙ্গার জল একমাত্র ব্যতিক্রম। কলকাতা স্টেশন ছুঁয়ে কলকাতাল বাণিজ্য কেন্দ্র সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বড়বাজার হয়ে সটান অফিস পাড়া ডালহৌসি অঞ্চলে ঢুকে পড়ে। অফিস পাড়ায় এই ট্রেন জনপ্রিয়। ইডেন গার্ডেন্স স্টেশন ছুঁয়ে মাঝেরহাট পর্যন্ত প্রসারিত এই চক্ররেলের পরিষেবা। সেখান থেকে বালিগঞ্জ জংশন দক্ষিণ শহরতলিতেও সমান কদর। পিছিয়ে নেই উত্তর কলকাতা। দমদম জংশন হয়ে বনগাঁ ও নৈহাটি সেকশনেও যাত্রীদের বয়ে নিয়ে চলেছে। চার দশক পূর্তি হল ওই পরিষেবার। এই উপলক্ষে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে পড়ুয়াদের উপস্থিতিতে কলকাতা স্টেশন থেকে এক বিশেষ ইএমইউ লোকালকে ফুল দিয়ে সাজিয়ে তোলে পূর্ব রেল কর্তৃপক্ষ। উৎসাহী রেল যাত্রী ও অন্যান্য দিনের মত সাধারণ এবং নিত্যযাত্রীরাও সামিল হয়েছেন ওই বিশেষ ট্রেন যাত্রাতে। প্রিন্সেপ ঘাট স্টেশনে সকলকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়েছে। জেনারেল ম্যানেজার সহ রেলকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top