News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির আসবাব মার্কেটে বিধ্বংসী আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা!
Image

দিল্লির আসবাব মার্কেটে বিধ্বংসী আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা!

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। শনিবার দিল্লির নবি করিম এলাকায় একটি চার তলা আসবাবপত্রের মার্কেটে এই আগুন লাগে। বিধ্বংসী আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। সকাল ১০টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলেছে বলে জানা গিয়েছে।আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ভিতরে প্রচুর লোকের আটকে পড়ার আশঙ্কায় ভেঙে ফেলা হয় পাশের একাধিক বিল্ডিংয়ের শাটার। তড়িঘড়ি ৪৪ জনকে উদ্ধার করা হয়। স্থানীয়দের বক্তব্য, পুলিশ সময় মতো এসে উদ্ধার কাজ শুরু না করলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হত না।স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগুন লাগার জেরে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। উদ্ধার করা ৪৪ জনও সুস্থ রয়েছে। তবে আগুনের জেরে চেয়ার কারখানা সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। কাঠের অন্য আসবাবপত্রও পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শক সার্কিট থেকেই এই আগুন লাগে।

Releated Posts

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

অন্ধ্রপ্রদেশে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top