News Flash

  • Home
  • প্রধান খবর
  • পানীয় জলের জন্য হাহাকার আরামবাগের বানভাসি এলাকায়
Image

পানীয় জলের জন্য হাহাকার আরামবাগের বানভাসি এলাকায়

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : এই মুহূর্তে পানীয় জলের জন্য হাহাকার বানভাসি এলাকায়। জলের উৎস মুখ সব বন্ধ নয় অকেজো। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দলের কাছে দুর্গতদের মধ্যেই একটা চাহিদা পানীয় জলের যোগান দেওয়া। বিগত কয়েকদিন ধরে খাবার পেলে ও জল মিলছে না পর্যাপ্ত। ডিভিসি’র জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। নিম্ন দামোদর অববাহিকায় তুলনায় নিচু এলাকা আরামবাগ। এই মহকুমার বিভিন্ন ব্লকে নতুন করে জলমগ্ন একাধিক গ্রাম। খানাকুল ও পুড়শুড়া ব্লকের মানুষের দুর্ভোগ চরমে। পুরশুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যায় ঘরবাড়ি ভেঙেছে এবং গবাদি পশু ও ভেসে গেছে জলের তোড়ে। প্লাবিত অঞ্চলে বহু কাঁচা ঘরবাড়িতে জল ঢুকেছে। চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। যদিও পাকা বাড়িতে ছাদের উপর দিনযাপন করছেন এলাকার বাসিন্দারা। পানীয় জলের সমস্যা তুঙ্গে। টিউবওয়েল ডুবে গিয়েছে। পাতকুয়ো দেখা যাচ্ছে না। জল ছুটছে সর্বত্র। পুকুর, নদী বোঝা যাচ্ছে না। ফসল নষ্ট। শ্যামপুর অঞ্চলের সমস্ত গ্রাম জলের তলায়। এমতাবস্থায় জলের জন্য গ্রামের মানুষের মধ্যেই বচসার সৃষ্টি। যদিও এ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে, আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীদের সিংহভাগ।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top