News Flash

  • Home
  • প্রধান খবর
  • বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা
Image

বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শুক্রবার থেকেই পরিষেবা চালু করা হয়েছে। এরাজ্যের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ  চলছে। শুক্রবার থেকেই একাধিক এলাকায় রান্নার পাশাপাশি খাবার পরিবেশন করতে স্বামীজিরা স্বেচ্ছাসেবকের ভূমিকায়।  ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সংশ্লিষ্ট তিনটি বন্যা প্রবণ এলাকাতে তুলনায় উঁচুতে নিরাপদ জায়গায় সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা একযোগে সেখানে রান্নার কাজ শুরু করেছেন। এরপর নৌকোয় করে খিচুড়ি, ডালমা সহ বিভিন্ন তরকারি ও খাদ্য দ্রব্য নিয়ে বিভিন্ন গ্রামে বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাচ্ছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। সেইসঙ্গে জলমগ্ন এলাকায় বাড়ির ভেতরেও ঢুকে পরিবারের সদস্যদের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে হাওড়া, হুগলি সহ আরো কয়েকটি জায়গায় যেখানে ইতিমধ্যেই বন্যার জল ঢুকে পড়েছে সেই সব জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে। বিশ্বাত্মানন্দ মহারাজ আরও জানান, প্রয়োজনে ওইসব জায়গায় রান্না করা খাবার দেওয়ার কাজও শুরু হবে। বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় ছাড়াও কলকাতা এবং শহরতলিতে সংঘের যে সমস্ত শাখা সংগঠন আছে সেখান থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়ে এই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি ।  

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top