News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দিতে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে টাইব্রেকারে জয়ী নালিবাড়ি
Image

পাথারকান্দিতে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে টাইব্রেকারে জয়ী নালিবাড়ি

পাথারকান্দি (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত চলমান সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ৩২ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে টাইব্ৰেকারে জয়ী হয়েছে নালিবাড়ি একাদশ।

আজকের উত্তেজনামূলক ম্যাচে প্রতিপক্ষ কটামণি এফসি একাদশকে টাইব্ৰেকারে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে গেছে নালিবাড়ি একাদশ। মুণ্ডমালা খেলার মাঠে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। পরবর্তীতে খেলা গিয়ে দাঁড়ায় টাইব্ৰেকারে।

এদিনের ম্যাচে রেফারি ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেছেন যথাক্রমে আলি আহমেদ, মনজুর আহমেদ ও জুবায়ের আহমেদ। আগামীকাল টুর্নামেন্টের অষ্টম ম্যাচে নিলামবাজার এফসি একাদশ মুখোমুখি হবে  সলগই এফসি একাদশের বিরুদ্ধে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top