News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস মানে মিথ্যা, প্রতারণা ও অসততা : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস মানে মিথ্যা, প্রতারণা ও অসততা : প্রধানমন্ত্রী

ওয়ার্ধা, ২০ সেপ্টেম্বর (হি.স.): ফের একবার কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস মানেই মিথ্যা, প্রতারণা ও অসততা। তাঁরা তেলেঙ্গানার কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও কৃষকরা নিজেদের ঋণ মকুবের জন্য ঘুরে বেড়াচ্ছে। এখন আর সেই পুরনো কংগ্রেস নেই। এখনকার কংগ্রেসে দেশপ্রেমের চেতনা মরে গেছে। এখনকার কংগ্রেসে ঢুকে পড়েছে বিদ্বেষের ভূত। দেখুন বিদেশের মাটিতে কংগ্রেসের লোকজনের ভাষা, তাদের দেশবিরোধী এজেন্ডা, সমাজ ভাঙার কথা বলছে, দেশের সংস্কৃতিকে অপমান করছে, এই সেই কংগ্রেস যা চালাচ্ছে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ ও ‘শহুরে নকশালরা’। এখন যদি দেশে সবচেয়ে অসৎ ও দুর্নীতিগ্রস্ত দল থেকে থাকে, তবে সেই দলটি হল কংগ্রেস পার্টি। দেশে যদি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কোনও পরিবার থেকে থাকে, তা হল কংগ্রেসের শাহী পরিবার।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস এবং তাঁদের বন্ধুরা ইচ্ছাকৃতভাবে এসসি, এসটি এবং ওবিসি জনগণকে এগিয়ে যেতে দেয়নি। আমরা সরকারি ব্যবস্থা থেকে কংগ্রেসের এই দলিত-বিরোধী ও পিছিয়ে পড়া বিরোধী চিন্তাভাবনা দূর করেছি। গত এক বছরের পরিসংখ্যান দেখায় যে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়গুলি বিশ্বকর্মা যোজনার সুবিধা নিচ্ছে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top