News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগ্ন স্টিল ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক এক ব্যক্তি
Image

ভগ্ন স্টিল ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২০ সেপ্টেম্বর: ষ্টিল ব্রীজ থেকে ধলাই নদীতে পড়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দারাং গ্রামের বাসিন্দা  অমরেশ দাস নামে এক সব্জি ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ কমলপুরের মানিক ভান্ডার – দারাং রাস্তার ধলাই নদীর ষ্টিল ব্রীজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই রাস্তার ধলাই নদীর উপর ষ্টিল ব্রীজটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে বড় বড় ফাঁক সৃষ্টি হয়ে মরন ফাঁদে পরিণত হয়েছিল। ওই গ্রামবাসীরা ষ্টিল ব্রীজ মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে কোন কাজ না হওয়ায় সম্প্রতি রাস্তা অবরোধ করে ছিল। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছিল ব্রীজটি অতিসত্বর মেরামত করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। কিন্তু, ব্রীজ মেরামতের কোন কাজ হয়নি।

বৃহস্পতিবার রাতে দারাং গ্রামের বাসিন্দা অমরেশ দাস মানিক ভান্ডার বাজারে সবজি ব্যবসা করে বাড়ি যাওয়ার পথে ব্রীজ থেকে ধলাই নদীতে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। উনার অবস্থা আশঙ্কাজনক। রাতে দারাং ও মানিক ভান্ডারের লোকজন নদী থেকে তুলে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা আশঙ্কাজনক বুঝে জিবি হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে সবজি ব্যবসায়ী অমরেশ দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top