নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের এই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৫ সেপ্টেম্বর। অর্থ তছরুপ মামলায় ২০২২ সালের মে মাসে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি।তিনি এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সত্যেন্দ্র জৈনকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ হওয়ার সময় তিনি বলেন, “সত্যের জয় হবে।” এদিনই নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। সেই আবেদনের প্রেক্ষিতে ইডি-কে নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর হবে শুনানি।

নতুন করে জামিনের আবেদন জানালেন সত্যেন্দ্র জৈন, শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















