News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতার নতুন সিপি-কে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন
Image

কলকাতার নতুন সিপি-কে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : “ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা।’ এই মন্তব্য করে আন্দোলনরত চিকিৎসকদের সাবধান করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। অর্জুনবাবুর বার্তা, ‘‘মনোজ বর্মা যে ‘রোড রোলার’ চালাবে, ইউ ক্যান্ট ইমাজিন’। আমি জানি, তাই বলছি।’’

বিনীত গোয়েলের চেয়ে ‘ভয়ঙ্কর’ মনোজ বর্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে এমনই মন্তব্য করে অর্জুনবাবু সাংবাদিকদের বলেন, ‘‘এই মনোজ বর্মা চার বছর এখানে ছিলেন। তখন থেকে সমস্ত অপরাধীকে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাদের কেউ কাউন্সিলর হয়েছেন। কেউ এখন বিধায়ক। এরা সবই মনোজ বর্মার প্রোডাক্ট।’’

অর্জুনবাবুর কথায়, ‘‘এই মনোজ বর্মা অদ্ভুত চরিত্র। সিপিএম জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। তিনিই ২০১৯ সালে ব্যারাকপুরে এসে দুটো নিরীহ মানুষকে গুলি করিয়ে দিলেন। সমস্ত বিজেপির পার্টি অফিস দখল করা থেকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো— সবই করেছেন মনোজ বর্মা। অনেকে বলছেন, ব্যারাকপুর এলাকাকে শান্ত রেখেছিলেন উনি। কিন্তু ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা।’’

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top