News Flash

Image

বরপেটার হাউলিতে স্থাপন হবে ইসরোর গবেষণা কেন্দ্র, স্বাক্ষরিত মউ চুক্তি

বরপেটা (অসম), ১৭ সেপ্টেম্বর (হি.স.) : নিম্ন অসমের বরপেটা জেলার অন্তর্গত হাউলিতে স্থাপিত হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র একটি গবেযণা কেন্দ্র । আজ মঙ্গলবার এ সম্পর্কে মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এই প্ৰথম বেসরকারি বিদ্যালয় বরপেটা জেলার অন্তর্গত হাউলির সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলে স্থাপন করা হবে ইসরো-র গবেষণা কেন্দ্র। এই সম্পর্কে আজ মঙ্গলবার সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুল কৰ্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত হয়েছে মউ চুক্তি। আগামী দু-তিন মাসের মধ্যে প্রস্তাবিত গবেষণা কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

সেইন্ট টেরেজা ইংলিশ মিডিয়াম স্কুলের সঞ্চালক-প্ৰধান খাইরুল ইসলাম এ খবর জানিয়েছেন। তিনি জানান, ইসরো-র গবেষণাগার স্থাপন সম্পর্কিত এই চুক্তি সম্পাদনের সময় স্কুল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যোমিকা স্প্যাস অ্যাকাডেমি-র সিইও তথা ইসরো-র টিউটর গোবিন্দ যাদব, উত্তর-পূ্র্বাঞ্চলে নিয়োজিত স্প্যাস অ্যাকাডেমির রাজ্য সমন্বয়ক তথা ইসরো-র টিউটর প্ৰাণেশ দেবনাথ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top