News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে, ফ্যাসীবাদীরা বেশিদিন ক্ষমতায় থাকে না : সুদীপ
Image

বিজেপি বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে, ফ্যাসীবাদীরা বেশিদিন ক্ষমতায় থাকে না : সুদীপ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিজেপি বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে।ফ্যাসীবাদীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। আজ রানীবাজার দুর্গানগর এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাঁরা সংখ্যালঘু মুসলমান পরিবারগুলির সাথে কথাবার্তা বলেন এবং সমস্যা নিরসনের আশ্বাসের দিয়েছেন।

এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে। ভারতীয় সংবিধান মতে সবার সমান অধিকার রয়েছে। তাই কারোর নিজেকে দুর্বল ভাবা উচিত নয়। পাশাপাশি, কারোর কাছে মাথা নত করবেন না। 

এদিন তিনি আরও বলেন, ফ্যাসীবাদীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। গনতন্ত্রের উপর অগাত বিশ্বাস রয়েছে এই ঘটনার একদিন বিচার হবে। তাই কংগ্রেসের তরফ থেকে আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্যে সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করা হবে। 

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, রানীরবাজারে কালী মূর্তি ভাঙ্গা এবং পরবর্তী ঘটনার প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে হয়েছে। প্রশাসনের উদাসীন মনোভাবের কারণে এই ঘটনাটি ঘটেছে। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে। শাসক দল বিজেপি হিন্দু সংখ্যালঘুদের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিল। 

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top