News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল : সৌরভ ভরদ্বাজ
Image

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল : সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেছেন, “আগামীকাল মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল) নিজের পদত্যাগপত্র জমা দেবেন এবং পদত্যাগপত্র গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই বিধায়ক দলের একটি বৈঠক হবে, পরিষদীয় দল একজন নেতা নির্বাচন করবে। যে নেতা নির্বাচিত হবেন তিনি লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি পেশ করবেন। বিধায়করা আমাদের সঙ্গে আছেন। আমি মনে করি এই পুরো প্রক্রিয়াটি এক সপ্তাহের মধ্যে শেষ হওয়া উচিত।”উল্লেখ্য, আবগারি মামলায় সুপ্রিম কোর্টে জামিনে মুক্তির পর এ বার দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এ-ও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবারই তিহাড় থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দু’দিনের মধ্যেই এ বার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top