News Flash

  • Home
  • দিনের খবর
  • জেলাশাসকদের প্রতি মুখ্যসচিবের সতর্কবার্তা
Image

জেলাশাসকদের প্রতি মুখ্যসচিবের সতর্কবার্তা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : জেলাশাসকদের প্রতি মুখ্যসচিবের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে সতর্ক করলেন রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের  আগে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না। এরপর দাপট কমবে ঘনীভূত নিম্নচাপের। কাজেই ত্রাণ সামগ্রী মজুত রাখার পরামর্শ। যে কোনও পরিস্থিতিতেই দ্রুত মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। নদী বাঁধ পরিদর্শনের জন্য জরুরী ভিত্তিতে বার্তা অবিলম্বে রিপোর্ট সহ পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলাশাসকদের এসওএস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্বাভাস অনুযায়ী, উপকূল জেলার দিকেই বরং বাড়তি নজর রাখতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই প্রতিকূল পরিস্থিতি। এর পরিপ্রেক্ষিতে একটানা চলছে নিম্নচাপের দরুণ বৃষ্টি অব্যাহত। কাজেই মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ সমস্ত জেলাশাসকদের কাছে এই মর্মে সরকারি বার্তা দিয়ে জানিয়েছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে সতর্কতা অবলম্বন একান্ত দরকার। অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই শক্তিক্ষয় হবে ওই নিম্নচাপের। উত্তর ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top