News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় আবারও বিজেপি সরকার গঠন করবে, আশাবাদী মনোহর লাল খাট্টার
Image

হরিয়ানায় আবারও বিজেপি সরকার গঠন করবে, আশাবাদী মনোহর লাল খাট্টার

ঝাজ্জর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় আবারও সরকার গঠন করবে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। সোমবার হরিয়ানার ঝাজ্জরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির নেতৃত্বে বিজেপি হরিয়ানায় সরকার গঠন করবে। কংগ্রেস পরাজয়ের দিকে এগোচ্ছে, কারণ কোনও দলই তাঁদের সঙ্গে জোট করার জন্য হাত বাড়ায়নি। কংগ্রেসের নেতারা সংরক্ষণ, শিখদের নিয়ে অযৌক্তিক বক্তব্য রাখছেন।”দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা দেওয়ার প্রসঙ্গেও মুখ খুলেছেন খাট্টার। তিনি বলেছেন, “কেজরিওয়াল দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে চান, কিন্তু জনগণ তাঁকে স্বচ্ছ হতে দেবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেবে না।”

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top