News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বেহাল হাইওয়ে, ১৭ সেপ্টেম্বর থেকে ট্যাংকার বন্ধের ডাক, জ্বালানী সংকটের আশঙ্কা মিজোরামে
Image

বেহাল হাইওয়ে, ১৭ সেপ্টেম্বর থেকে ট্যাংকার বন্ধের ডাক, জ্বালানী সংকটের আশঙ্কা মিজোরামে

আইজল, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : চূড়ান্ত বেহাল ৩০৬ এবং ৬ নম্বর জাতীয় সড়ক। শিগগির সংশ্লিষ্ট জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ‘মিজোরাম তেল ট্যাংকার ড্রাইভার অ্যাসোসিয়েশন’ (এমওটিডিএ) এবং ‘পেট্রোলিয়াম এন্টারপ্রেনিয়ার্স অ্যান্ড ট্রান্সপোর্টার্স ইউনিয়ন অব মিজোরাম’ (পিইটিইউএম) রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকার বন্ধের ডাক দিয়েছে। ট্যাংকার বন্ধ হলে মিজোরামে জ্বালানী সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আইজলে অনুষ্ঠিত এক বৈঠকে ট্যাংকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এমওটিডিএ এবং পিইটিইউএম-এর কর্মকর্তারা। বৈঠকে ৩০৬ এবং ৬ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ অবস্থায় দুই সংগঠনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বেহাল সড়কে যাতায়াতকারী বহ পণ্যবাহী লরি, কনটেইনার, তেল পরিবাহী ট্যাংকার ভেঙে গেছে।

আজ রবিবার কাউনপুই এবং সাইরাং শহরের সংযোগী জাতীয় সড়কে বহু ট্যাংকার আটকে রয়েছে। ফলে রাজ্যের বহু পেট্রোল পাম্পের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের মালিকরা জানান, এই অবস্থা চলতে থাকলে এবং ট্যাংকার না আসলে দু-একদিনের মধ্যে পাম্প বন্ধ করে দিতে হবে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top