News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুদীপের অভিযোগ মিথ্যা, মানহানির মামলা ও রাজনৈতিক সন্ন্যাসের হুশিয়ারী মন্ত্রী বিকাশের 
Image

সুদীপের অভিযোগ মিথ্যা, মানহানির মামলা ও রাজনৈতিক সন্ন্যাসের হুশিয়ারী মন্ত্রী বিকাশের 

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের উত্থাপিত দুর্নীতির অভিযোগ আজ খন্ডন করার চেষ্টা করেছেন জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেবর্বমা। তাঁর দাবি, বিধায়ক শ্রী বর্মণ বিধানসভায় ভুল তথ্য দিয়েছেন। তাই তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে তিনি শ্রী রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু, সত্যতা প্রমাণিত না হয়, তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মণকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে, চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। 

আজ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের আনা সমস্ত অভিযোগ একপ্রকার খন্ডন করার চেষ্টা করেন। তাঁর দাবি, রাজনীতিতে আসার আগে প্রায় ২৫ বছর যাবৎ ঠিকেদারির কাজে নিযুক্ত ছিলেন। পাশাপাশি, বিশাল সম্পত্তির মালিক তিনি। তাছাড়া, তাঁর পরিবারের সব সদস্য সরকারী চাকুরীতে যুক্ত রয়েছেন।

এদিন তিনি বলেন, মন্ত্রী পদে বসার আগে আগরতলায় দুটি বাড়িও ছিল তাঁর। তিনি দাবি করেন, তাঁর পিতা এবং পিতামহ বিশাল সম্পত্তির মালিক ছিলেন। প্রায় ২০০ কানি জমির মালিক ছিলেন তাঁরা। বিধায়ক সুদীপ বাবুর দেওয়া তথ্যের দ্বিগুণ সম্পত্তির মালিক বলেও দাবি করেন তিনি। 

এদিন তিনি আরও বলেন, তেলিয়ামুড়ায় এবং খোয়াই বেহালাবাড়িতে তাঁর ছেলে ও স্ত্রীর নামে কোনো পেট্রোল পাম্প নেই। বিধানসভায় বিধায়ক শ্রী বর্মণ ভুল তথ্য দিয়েছেন। পাশাপাশি, বিধানসভায় মাতৃভাষা ককবরকের আপমান করেছেন কংগ্রেস বিধায়ক। তিনি আক্ষেপ করে বলেন, শ্রী বর্মণ তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করতে চাইছিলেন। তাঁর অপরাধ তিনি জনজাতি পরিবারের সন্তান। কারণ, শ্রী বর্মনের বদ্ধমূল ধারণা, জনজাতিরা কখনোই ব্যবসায়ী হতে পারেন না। তাঁর কথায়, কংগ্রেস কখনো জনজাতিদের উন্নয়ন চায় নি। তাই ত্রিপুরাবাসী কংগ্রেসকে চিরতরে বিদায় দিয়েছেন।  

এদিন তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে তিনি শ্রী রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু, সত্যতা প্রমাণিত না হয়, তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মণকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। 

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top