News Flash

  • Home
  • খেলা
  • পূর্ণেন্দু স্মৃতি ফুটবলে জয় পেল জম্পুইজলা
Image

পূর্ণেন্দু স্মৃতি ফুটবলে জয় পেল জম্পুইজলা

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম। পূর্ণেন্দু শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী শনিবার তৃতীয় দিন মুখোমুখি হয় জম্পুইজলা প্লে সেন্টার ও টিবিএস আগরতলা। দুই দলের এই ম্যাচে এদিন জম্পুইজলা ৪-০ গোলে টিবিএস আগরতলাতেকে পরাজিত করে।

বেলা সাড়ে তিনটায় সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়। খেলার শুরুতে  মাঠ দাপিয়ে খেলতে থাকে জম্পুইজলা প্লে সেন্টার। বৃষ্টিতে মাঠ ছিল কর্দমাক্ত। তারপরেও জম্পুইজলা মাঠে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় প্রভাত কলই এবং ১৩ মিনিটের মাথায় নানথং  মলসং দুটি গোল দিয়ে ২-০ গোলে দলকে এগিয়ে রাখে। খেলার দ্বিতীয়ার্ধে টিবিএস আগরতলা বেশ কয়েকটি গোল মিস করে। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিট এবং ২০ মিনিটের মাথায় জম্পুই প্লে সেন্টারের বলাং কলই এবং জীমান জমাতিয়া ফের দুটি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে রাখে। নির্দিষ্ট সময়ে টিবিএস আগরতলা বেশ চেষ্টা করেও কোন গোল দিতে পারেনি। ফলে ৪-০ গোলে জম্পুই জলা প্লে সেন্টার জয়ী হয়। আগামীকাল 

দিনের খেলায় লড়বে কে এম জি কলাছড়া বনাম কেবি আই মর্নিং প্লে সেন্টার।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top