News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এডিআর পরীক্ষা : রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত করিমগঞ্জ শহরে পথপার্শ্বের অস্থায়ী বাজার বন্ধের নির্দেশ
Image

এডিআর পরীক্ষা : রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত করিমগঞ্জ শহরে পথপার্শ্বের অস্থায়ী বাজার বন্ধের নির্দেশ

করিমগঞ্জ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) করিমগঞ্জ শহরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন বা এডিআর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক তৎপর।

রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের জন্য আগামীকাল অনুষ্ঠেয় পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে আসা-যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর সার্কল অফিসার করিমগঞ্জ শহরে অবস্থিত করিমগঞ্জ কলেজের সম্মুখস্থল সহ স্টেশন রোড, ছন্তর বাজার, পিডব্লউডি বাজার এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য রাস্তার পার্শ্ববর্তী অস্থায়ী বাজারগুলি এদিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।

নির্দেশে রবিবার সকাল ৪-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার রাস্তার পাশে অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে করিমগঞ্জ সদর সার্কল অফিসার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন। এছাড়া নো-পার্কিং জোনে কোনও ধরনের যানবাহন না রাখতেও নির্দেশিকায় জানিয়েছেন করিমগঞ্জ সদর সার্কল অফিসার।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top