News Flash

  • Home
  • দিনের খবর
  • শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
Image

শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.):  কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টাইফুনের প্রভাবে দুর্যোগ দেখা দেবে বলে জানিয়েছেন আবহবিদরা। সম্প্রতি চীন ও ভিয়েতনামে দাপট দেখিয়েছে টাইফুন ‘ইয়াগি’। সেই ‘ইয়াগি’ই এবার প্রভাব ফেলতে চলেছে বাংলায়।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ওই টাইফুনের যে অবশিষ্টাংশ রয়েছে, তারই প্রভাব পড়তে চলেছে বাংলা। শুক্রবার থেকেই শুরু হবে সেই দাপট। প্রভাব পড়বে একটা বড় অংশে। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতা সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। এদিন দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top