News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেরাপানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু গ্রাম পঞ্চায়তের প্ৰাক্তন সভাপতির
Image

মেরাপানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু গ্রাম পঞ্চায়তের প্ৰাক্তন সভাপতির

গোলাঘাট (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত মেরাপানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে মেরাপানীর চাউদাংপথার গ্রাম পঞ্চায়েতের প্ৰাক্তন সভাপতি তথা সমাজকৰ্মী ষাটোর্ধ্ব অজিত ঠেঙাল বলে পরিচয় পাওয়া গেছে।

অজিত ঠেঙালের মৃত্যুর জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। স্থানীয়দের কাছে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে অজিত ঠেঙাল তাঁর মালিকানাধীন চা বাগানে যাচ্ছিলেন। তখন বাগানের পথে একটি নালার ওপর সাঁকো বাঁধতে হাত লাগান তিনি। কাজ করতে গিয়ে সাঁকোর নীচে ছিড়ে পড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পৰ্শে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিত ঠেঙালের।

নিহত অজিত ঠেঙালের মৃতদেহ ময়না তদন্তের জন্য গোলাঘাট কুশল কোঁওর অসামরিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতির দরুন এর আগেও কয়েকজন ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে আহত হয়েছিলেন। এ ব্যাপারে চড়াইমারি গ্রামের মানুষ বিদ্যুৎ বিভাগক বেশ কয়েকবার জানিয়েছিলেন, কিন্তু কোনও গুরুত্ব দেননি বিদ্যুৎ দফতরের কর্মকর্তারা।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top