News Flash

Image

আসু-র সাধারণ সম্পাদক পদে ইস্তফা ছাত্ৰনেতা শংকরজ্যোতি বরুয়ার

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্যতম প্রথমসারির ছাত্র সংগঠন ‘অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-এর সাধারণ সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন ছাত্রনেতা শংকরজ্যোতি বরুয়া।

আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে আসু-র সাধারণ সম্পাদক পদে ইস্তফার ঘোষণা করে শংকরজ্যোতি বলেছেন, নিজের ইচ্ছায় তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। পদত্যাগের সিদ্ধান্ত তাঁর একান্তই ব্যক্তিগত, অন্য কারোর চাপ ছিল না।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে কেন্দ্ৰ করে সৃষ্ট বিতর্কের সত্যতা আদালতে প্রতিষ্ঠিত হবে। কিছুক্ষণ পর আমি কেন্দ্রীয় কমিটির কাছে আমার পদত্যাগপত্র পাঠাব। এ মুহূর্ত পর্যন্ত আমাকে প্রসারিত সমর্থন এবং সহযোগিতার জন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ।’

উল্লেখ্য, শংকরজ্যোতি বরুয়ার বিরুদ্ধে জনৈক তরুণী ছাত্ৰী অভিযোগ করেছেন, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে প্রতারিত করেছেন, মানসিক ও শারীরিক নির্যাতন করার পাশাপাশি তাঁকে (তরুণী) প্রাণনাশের হুমকি দিয়েছেন শংকরজ্যোতি। এই অভিযোগের পর শুরু হয় বিতর্ক।

এদিকে, ওই ছাত্রীর সঙ্গে অতীত-সম্পর্কের কথা স্বীকার করে শংকরজ্যোতি দাবি করেছেন, বিষয়টি ছয় মাস আগে শেষ হয়ে গিয়েছে। আইনি প্রক্রিয়ায় সাড়া দিয়ে আগাম জামিনও নিয়েছেন তিনি।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top