News Flash

Image

মণিপুরের পাঁচটি জেলায় পাঁচদিনের জন্য চালু ইন্টারনেট, বন্ধ মোবাইল ডেটা

ইমফল, ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের রাজধানী ইমফলে ছাত্র-বিক্ষোভের দরুন মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করেছিল মণিপুর সরকার। তিন দিন পর আজ বৃহস্পতিবার পাঁচটি উপত্যকা জেলায় পাঁচদিনের জন্য ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা চালু করেছে সরকার। তবে মোবাইল ডেটার ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

আংশিক ইন্টারনেট পরিষেবা যে পাঁচটি জেলায় চালু করা হয়েছে, সেগুলি ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থউবাল, বিষ্ণুপুর এবং কাকচিং।

প্রসঙ্গত, কথিত ‘ড্রোন হামলা’ এবং ওই জেলাগুলিতে ছাত্র-বিক্ষোভের পর ভুয়ো তথ্য এবং উসকানিমূলক সোশাল মিডিয়া পোস্ট রোধ করতে ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ প্রয়োগ করেছিল সরকার।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top