News Flash

Image

করিমগঞ্জের দোহা‌লিয়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে উচ্ছেদ অভিযান বন দফতরের

পাথারকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির দোহা‌লিয়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে অবৈধভা‌বে নি‌র্মিত এক‌টি বসতঘর ভেঙে গুড়ি‌য়ে দিয়েছেন বন বিভা‌গের কর্মীরা।

দোহা‌লিয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের সলগই বিট এলাকার পেঁচারঘাট সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে ব‌হিরাগত জনৈক ব্য্ক্তি বেশ কিছু বনভু‌মি বেদখল ক‌রে তা‌তে পান জুম চাষের পাশাপাশি এক‌টি ঘর তৈরি ক‌রে বসবাস কর‌ছিলেন। এ খবর পে‌য়ে আজ বুধবার দোহলিয়া রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতার নেতৃ‌ত্বে ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রই, সলগই বিট অফিসার মাকসুদ আহ‌মেদ, বনকর্মী দিলোয়ার হো‌সেন সহ প্রটেকশন টি‌মের কর্মীরা সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে সদ্যসনি‌র্মিত ঘর‌টি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ত‌বে কোনও ধরপাক‌ড়ের খবর পাওয়া যায়নি।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top