News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই নেশা সেবনকারী ও বিক্রয়কারী যুবককে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা
Image

দুই নেশা সেবনকারী ও বিক্রয়কারী যুবককে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: মারণ নেশা ড্রাগস বিক্রি এবং নেশাদ্রব্য ব্যবহারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ।

দীর্ঘদিন যাবৎ এলাকার এক বাড়িতে সাগর নামে এক যুবক ড্রাগস বিক্রি করে আসছিল। এর আগেও  এলাকার জনগন মিলে বাধাদান করলেও কোন প্রকারে বন্ধ হচ্ছিল না এই নেশার কারবার। মঙ্গলবার এলাকার মানুষ দুই যুবককে নেশা দ্রব্য ক্রয় করতে আসলে হাতে নাতে পাকড়াও  করে। শেষে তেলিয়ামুড়া থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে  দেওয়া হয়।

এদিকে এলাকাবাসীরা অভিযোগ করে জানায় অনেকবার এলাকার বাসিন্দারা বাধাদান করলে অভিযুক্ত সাগরের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে মানুষকে ভয় দেখাতে থাকে। এলাকাবাসী আরও অভিযোগ করে বলে পুলিশের হাতে তুলে দিলেও কাজের কাজ কিছু হয়নি। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top