News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
Image

মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া-সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা পারাদ্বীপ থেকে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পৌঁছেছে, যা উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top