News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

উদয়পুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার উদয়পুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন অপুরাম সরকার। এদিন উদয়পুর প্রেস ক্লাবের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়। মোট নয় জনের কার্যকরি কমিটি করে বাকিদের সদস্য করা হয়।

সভায় সকলের সম্মতিক্রমে প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি হিসেবে দেবব্রত রুদ্র, সহ সভাপতি হিসেবে আয়ুব সরকার, সম্পাদক হিসেবে জসিম উদ্দীন, সহকারী সম্পাদক হিসেবে রাকেশ নন্দী, কোষাধ্যক্ষ নোটন দাস এবং অফিস সম্পাদক করা হয় দীপা সরকারকে।

সভার শুরুতে ভাষণ রাখেন বিদায়ী সম্পাদক সৌমেন সেন। এছাড়া কার্যকরি কমিটিতে রয়েছেন রূপক দাস, সাইমন খান, আরবের রহমান। উদয়পুর প্রেসাক্লাবের এই নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর অব্দি বলবৎ থাকবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top