আইজল, ৯ সেপ্টেম্বর : শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মিজোরামে নিরাপত্তা বাহিনী প্রয়াস জারি রেখেছে। এরই অঙ্গ হিসেবে মিজোরামে নিরাপত্তা বাহিনী প্রচুর সংখ্যক তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে। সাথে দুইজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, বিএসএফ এবং মিজোরাম পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে নেমে আইজল থেকে বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার করেছে। রবিবার ওই অভিযানে একে সিরিজের মোট ৪৯৬টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রের দাবি, ওই কার্তুজ কোথাও নেওয়া হচ্ছিল, সে-বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে, ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। —



















