News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাগর দত্ত মেডিকেল কলেজে বিক্ষোভ, ন্যায় বিচারের দাবিতে ছাত্রদের অবস্থান
Image

সাগর দত্ত মেডিকেল কলেজে বিক্ষোভ, ন্যায় বিচারের দাবিতে ছাত্রদের অবস্থান

বেলঘড়িয়া, ৮ সেপ্টেম্বর (হি.স.): সাগর দত্ত মেডিকেল কলেজ  হাসপাতালে ছাত্র-ছাত্রীদের অবস্থান-বিক্ষোভ তীব্রতর হচ্ছে।  চলছে বিক্ষোভ কর্মসূচি। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতা ছাত্রীর ন্যায্য বিচারের দাবিতে এবং উত্তরবঙ্গ লবির বিভিন্ন অনৈতিক কাজ ও থ্রেট কালচারের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। বিক্ষোভের মূল দাবি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা।

কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার সময়, কলেজের কিছু ছাত্র প্রিন্সিপালের ঘরের কাচ ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ, ফলে একজন আন্দোলনকারী ছাত্র আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করে, যদিও কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত থানায় এফআইআর করেনি।

প্রিন্সিপাল দাবি করেছেন যে আক্রমণকারীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের মতে, কলেজ কর্তৃপক্ষ এখনও কোনও পদক্ষেপ নেয়নি। এই কারণেই ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালের ঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, যারা আক্রমণ চালিয়েছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top