News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘুটিয়ারি স্টেশনে ভয়াবহ আগুন; বিঘ্নিত ট্রেন পরিষেবা, বিপাকে যাত্রীরা
Image

ঘুটিয়ারি স্টেশনে ভয়াবহ আগুন; বিঘ্নিত ট্রেন পরিষেবা, বিপাকে যাত্রীরা

ক্যানিং, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনের ওপর অবস্থিত একটি কাপড়ের দোকানে। রবিবার সকালের এই অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেন চলাচল। রবিবার সকাল ১০টা নাগাদ আচমকা স্টেশনে আগুন দেখতে পান হকার ও নিত্যযাত্রীরা। স্টেশনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে জলের কোনও উৎস না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। বারুইপুর, ক্যানিং থেকে বাড়তি দমকলের ইঞ্জিন ডাকা হয়। এই ঘটনার জেরে শিয়ালদহ-ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। রবিবার সকাল ১০ নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে বিধ্বংসী আকার নেয়। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top