News Flash

  • Home
  • খেলা
  • মারা গেলেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস

মারা গেলেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস

লিভারপুল, ৮ সেপ্টেম্বর (হি.স.): লিভারপুলের প্রাক্তন  কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস শনিবার ৮৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইয়েটসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব লিভারপুল।

লিভারপুল এক বিবৃতিতে বলেছে, ‘তার এই শেষ সময়ে রনের স্ত্রী অ্যান, তার পরিবারের সকল সদস্য এবং তার বন্ধুদের সঙ্গে রয়েছে লিভারপুল ফুটবলের প্রত্যেক সদস্য।’ তার সম্মানে ক্লাবের পতাকা অর্ধনমিত করা হয়েছে।

লিভারপুলের প্রথম দুটি ফার্স্ট ডিভিশনের শিরোপা রন ইয়েটসের হাত ধরেই এসেছে। ১৯৬২ সালে সেকেন্ড ডিভিশনের শিরোপা জয়ের সময়ও লিভারপুলের অধিনায়ক ছিলেন ইয়েটস। সেই থেকে আর কখনো অবনমন হয়নি লিভারপুলের। এরপর থেকে লিভারপুল সেরা ক্লাবগুলোর একটা ক্লাব  হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সেই সময়কার লিভারপুলের  কোচ বিল শাঙ্কলি ইয়েটসকে ‘মহাশক্তিধর ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরপর একটানা ৮ মরসুম লিভারপুলকে নেতৃত্ব দিয়েছিলেন ইয়েটস। ৪০০ ম্যাচ খেলেছেন লিভারপুলের হয়ে।গেল জানুয়ারিতে ইয়্টেসের দেহে আলঝেইমার নামের এক ধরনের মানসিক রোগ দেখা যায় । এরপর থেকে এই রোগেই ভুগছিলেন তিনি। গতকাল পরপারে চলে গেলেন এই কিংবদন্তি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top