News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ হল সাংবাদিকতার অধ্যাপক প্রদীপ মহাপাত্রের গ্রন্থ
Image

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ হল সাংবাদিকতার অধ্যাপক প্রদীপ মহাপাত্রের গ্রন্থ

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে ওডিশার বেরহামপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন এর প্রয়াত অধ্যাপক ড. প্রদীপ মহাপাত্রের নতুন বইয়ের প্রকাশ হয়। এই বইটি সাংবাদিকতার ছাত্রছাত্রীদের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রফেসর মহাপাত্রের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁর এই গ্রন্থ প্রকাশ, যা প্রফেসর মৃণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। মৃণাল চট্টোপাধ্যায়, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের আঞ্চলিক পরিচালক, তিনি প্রফেসর মহাপাত্রের গবেষণা গাইডও ছিলেন।

অনুষ্ঠানে মৃণাল চট্টোপাধ্যায় বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সাথে স্বাধীন সংবাদ মাধ্যমের বিকাশ হচ্ছে। তবে, সোশ্যাল মিডিয়ার কারণে ভুল তথ্য দ্রুত ছড়াচ্ছে। সাংবাদিকতার ক্ষেত্রে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যা সমাজের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনই চিন্তারও বিষয়। ই-গেমিং দ্রুত প্রসারিত হচ্ছে এবং এর ফলে মানুষ অর্থ বাঁচাতে পুষ্টিকর খাবারের পরিবর্তে অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে।”

অনুষ্ঠানে সাপ্তাহিক কলাম লেখক সুবীর ঘোষও উপস্থিত ছিলেন এবং করোনার পরবর্তী সময়ে গণমাধ্যমে আসা সম্ভাব্য পরিবর্তনগুলি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর, যিনি শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top