News Flash

  • Home
  • দিনের খবর
  • গণেশ চতুর্থীতে আনন্দে মাতোয়ারা মুম্বই, উৎসবে সামিল বিশিষ্ট ব্যক্তিবর্গ
Image

গণেশ চতুর্থীতে আনন্দে মাতোয়ারা মুম্বই, উৎসবে সামিল বিশিষ্ট ব্যক্তিবর্গ

মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থীতে উৎসব-আনন্দে মাতোয়ারা মুম্বই। মানুষের মুখে মুখে মুখরিত হচ্ছে গণপতি বাপ্পা মৌরিয়া। মুম্বই তথা মহারাষ্ট্রে শনিবার থেকে শুরু হয়েছে ১০-দিন ব্যাপী গণপতি উৎসব। এদিন উৎসবে সামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গণপতি বাপ্পার আরাধনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই… মহারাষ্ট্রের জনসাধারণের উন্নয়নের জন্য রাজ্য সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে… যুব সমাজ আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পাবে…নারীর ক্ষমতায়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।”মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রশ্মি ঠাকরে এবং তাঁদের ছেলে আদিত্য ঠাকরে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশের কাছে প্রার্থনা করেছেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, “এটি আমাদের সকলের জন্য আনন্দের একটি মুহূর্ত। মহারাষ্ট্রে এবং সারা দেশের মানুষ খুবই উচ্ছ্বসিত।” দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ বলেছেন, “আমি খুব খুশি, সর্বত্রই আনন্দ…আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহারাষ্ট্রে যেন সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এবং সমস্ত চ্যালেঞ্জ দূর হয়।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top