News Flash

  • Home
  • প্রধান খবর
  • রহার মণিপুরটুপে কলং নদীত নৌকাডুবি, নিখোঁজ মহিলা ও এক বালক
Image

রহার মণিপুরটুপে কলং নদীত নৌকাডুবি, নিখোঁজ মহিলা ও এক বালক

রহা (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রহা থানাধীন মণিপুরটুপের বুকচিড়ে প্রবাহিত কলং নদীতে সংঘটিত নৌকাডুবিতে নিখোঁজ হয়ে গেছেন জনৈক মহিলা এবং এক বালক। নিখোঁজদের মণিপুরটুপ ভকতগাঁওয়ের নীলিমাই লফং (৪০) এবং আখতার হুসেন (১৬) বলে পরিচয় পাওয়া গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার সকালে অন্য আরও দুজনের সঙ্গে নীলিমাই এবং আখতার ওপারে নামগাঁওয়ে যেতে একটি ডিঙি নৌকায় চড়ে নদী পার হচ্ছিল। কিন্তু মাঝ-নদীতে যাওয়ার পর নৌকাটি আচমকা উল্টে যায়।

নৌকা যাত্রী ছিলেন মোট চারজন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে নদী তীরে চলে আসেন। কিন্তু নীলিমাই এবং আখতার নিখোঁজ হয়ে যান।ঘটনার খবর পেয়ে রহা থানার পুলিশ এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে যায়। নিখোঁজ দুজনকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে এসডিআরএফ।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top