News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষকরা পথপ্রদর্শক; অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ, সমাজের মেরুদণ্ড : মুখ্যমন্ত্রী
Image

শিক্ষকরা পথপ্রদর্শক; অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ, সমাজের মেরুদণ্ড : মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শিক্ষক দিবসের এই শুভ মুহূর্তে, মহান পণ্ডিত ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ এস রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে, আমি বিনয়ের সঙ্গে তাঁর মহান উত্তরাধিকারকে স্মরণ করছি এবং একই সঙ্গে সমগ্র শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমাদের শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড। আমাদের গঠনমূলক বছরগুলিতে, এমনকি পরবর্তীতেও আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য আমরা তাঁদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা-মা ছাড়াও, তাঁরাই একমাত্র ব্যক্তিত্ব যাদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি। এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ শিক্ষক দিবস!”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top