মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১ ডিসেম্বর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জয় শাহ। এখন তিন মাস বাকি। চলতি মাসের২৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বোর্ড সূত্রের খবর, এই সভাতে নতুন সচিবের নাম ঘোষণা হবে না। কারণ, ১ ডিসেম্বের পর্যন্ত সময় রয়েছে শাহের হাতে। আসলে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ২৯ সেপ্টেম্বরের সভার কাজ শাহই পরিচালনা করবেন বলে খবর। নতুন সচিবের জন্য একটি বিশেষ সাধারণ সভা ডাকা হবে। সেই সভার দিন ঠিক হতে পারে এই সভায়। সুতরাং ভারতীয় বোর্ডের নতুন সচিব পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

এখনও বাকি ৩-মাস, আগামী ১ ডিসেম্বরে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















