News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলঙের শনটিলায় সড়ক দুর্ঘটনা, হত পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্সনায়ক
Image

হাফলঙের শনটিলায় সড়ক দুর্ঘটনা, হত পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্সনায়ক

হাফলং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাফলং শহরের অদূরে শনটিলা পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্সনায়ক। তাছাড়া একই দুর্ঘটনায় একজন সাব-ইনস্পেক্টর গুরুতরভাবে আহত হয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাফলং থানার অন্তর্গত শনটিলাতে।

আজ বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্ৰায় সাড়ে ১১টা নাগাদ এএস ০১ এফএল ৮৯৮৬ নম্বরের একটি মাহিন্দ্র থার গাড়ি শনটিলার কাছে ৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। দুৰ্ঘটনাগ্ৰস্ত গাড়ি থেকে উদ্ধার করে পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্সনায়ক কৃষ্ণ ভগত (৩৫) এবং সাব-ইনস্পেক্টর পৃথ্বীরাজ রাভাকে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করা হয়।

কৃষ্ণ ভগতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে নিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু রাত আড়াইটা নাগাদ তাঁর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় নিহত কৃষ্ণ ভগতের বাড়ি কারবি আংলং বড়পাথার থানার অন্তর্গত পুরানা বড়পথারে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top