News Flash

Image

বঙাইগাঁওয়ে জাল ভারতীয় নোট সহ গ্রেফতার এক

বঙাইগাঁও (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : বঙাইগাঁও জেলার সদরে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর অভিযানে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট। জাল নোট কারবারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতকে উত্তরপ্রদেশের বাসিন্দা জনৈক সাব্বির বলে পরিচয় পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার জিআরপি থানা কৰ্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার রাতে নিউ বঙাইগাঁও রেলওয়ে জংশনে জিআরপি কর্মীরা তাঁদের কর্তব্য পালন করছিলেন। সন্দেহজনক অবস্থায় সাব্বিরকে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন জিআরপি কর্মীরা। কথাবার্তায় অসংগতি দেখে তার শরীর এবং লটবহরে তালাশি চালিয়ে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেন কর্মীরা।

জাল নোট সহ সাব্বিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ এবং জাল নোট পাচার সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জাল নোটের উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে জিআরপি।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top