News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পীড়িতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও আধিকারিকদের
Image

বন্যা পীড়িতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও আধিকারিকদের

আগরতলা: ৫ সেপ্টেম্বর, ২০২৪: মুখ্যমন্ত্রীর সচিব তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বন্যা পীড়িতদের সাহায্যার্থে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক্ সাহার হাতে এই অর্থরাশির চেক তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বন্যা দুর্গতদের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা, সংগঠন ও ব্যক্তি বিশেষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে স্বতঃস্ফূর্ত দান অব্যাহত রয়েছে।

বন্যায় দূর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মরত তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক (আই সি ও) এবং বরিষ্ঠ তথ্য আধিকারিকগণ (এস আই ও)। আজ তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৩১ হাজার ৩০১ টাকা দান করা হয়েছে। ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার হাতে উক্ত টাকার চেক তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top