News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর, চালককে শনাক্ত ও গ্রেফতার করল পুলিশ
Image

মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর, চালককে শনাক্ত ও গ্রেফতার করল পুলিশ

মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বছর ২৭-এর এক তরুণী। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি ওই তরুণীকে ধাক্কা মারে, অভিযুক্ত গাড়ির চালকই ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, তরুণীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মুম্বই পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে নেমে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ বিশদ তদন্তে নেমেছে। মুম্বই পুলিশ আরও জানিয়েছে, যে গাড়ি চালাচ্ছিল তার নাম অনুজ সিনহা। মৃত তরুণীর নাম – শাহানা কাজী (২৭)। মেহেন্দি ক্লাস থেকে বাড়ি ফিরছিল সে, সেই সময় বেপরোয়া গাড়িটি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গাড়ির চালককে মারধর করে বলেও অভিযোগ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top